দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর থানা থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া এক মাদক মামলার আসামিকে দুই ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার দরিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়ার বাসিন্দা খোকন বিশ্বাস (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে বিশেষ অভিযানে আটক করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
আটকের পর অসাবধানতাবশত পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আসামিকে ধরতে শ্রীপুর এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়।
স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে দরিয়াপুর এলাকা থেকেই তাকে পুনরায় আটক করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। তবে দ্রুত অভিযান চালিয়ে তাকে আবার গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
জে আই